শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

তুরস্কের জন্য ১০০ কোটি ডলার চাইল জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি নাগরিকদের পুনর্বাসনের জন্য ১০০ কোটি ডলারের তহবিল চেয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার এ আবেদন জানান। ডেইলি সাবাহ জানিয়েছে, জাতিসংঘ প্রধান গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, এই তহবিল দিয়ে তুরস্কের ৫২ লাখ মানুষকে আগামী ৩ মাস মানবিক ত্রাণ সরবরাহ করা হবে।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, এই অর্থ ত্রাণ বিতরণকারী সংস্থাগুলোকে দ্রুত খাদ্য নিরাপত্তা, সুরক্ষা, শিক্ষা, পানি ও আশ্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তা বাড়াতে সহযোগিতা করবে। ‘জরুরি ভিত্তিতে প্রচুর মানুষের সাহায্য প্রয়োজন, মানুষ কষ্ট পাচ্ছে । সুতরাং নষ্ট করার মতো কোনো সময় নেই,’ বিবৃতিতে বলেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এটি আমাদের সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যয়কর এই পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে পুনর্বাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ অর্থায়ন করার আহ্বান জানাচ্ছি।’

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প। এতে দুই দেশ মিলে ৪১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছন। এর মধ্যে শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৩৬ হাজারের বেশি। ৮০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির অন্তত ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি।

এর আগে গত সপ্তাহে তুরস্কের পরিস্থিতি পরিদর্শন করেন জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। ওই সময় তিনি বলেন, তুরস্কের জনগণ হৃদয়বিদারক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এই বিপর্যয়কে তিনি ওই অঞ্চলে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর দুর্যোগ বলেও উল্লেখ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit