শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নেমে গেছে বৃহস্পতিবার। প্রথমবার ফাইনালে ওঠা সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা পাননি শিরোপা নির্ধারণী ফাইনালের দুই অধিনায়ক কুমিল্লার ইমরুল কায়েস ও সিলেটের মাশরাফি বিন মুর্তজা। এছাড়া দেশসেরা ওপেনার তামিম ইকবাল, কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান ও তারকা ব্যাটার লিটন দাসও সুযোগ পাননি একাদশে।

বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত (৫১৬ রান), রনি তালুকদার (৪২৫ রান), তৌহিদ হৃদয় (৪০৩ রান)। এই তিন ব্যাটারের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশ রানের রেকর্ড করেন শান্ত।

মিডল অর্ডারে জায়গা পেয়েছেন টাইগার পোস্টারবয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ব্যাট হাতে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৭৫ রান ও বল হাতে ১০ উইকেট শিকার করেছেন। এরপর পাকিস্তানি তিন ক্রিকেটার ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও ইমাদ ওয়াসিমরা জায়গা দখল করেছেন।

বরিশালের পাক রিক্রুট ইফতিখার এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ১১ ম্যাচে ১৫৭.৪০ স্ট্রাইক রেট ও ৫৮.৫০ গড়ে ৩৫১ রান করেছেন। কুমিল্লার খুশদিল ১৬১.৪৮ স্ট্রাইক রেট ও ৪৭.৮০ গড়ে ২৩৯ রান করেন। আর ইমাদ ওয়াসিম মাত্র ৫.১১ ইকোনোমি রেটে ১২ উইকেট শিকার করেন।

এদিকে বল হাতে আলো ছড়িয়ে একাদশে জায়গা করে নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও রংপুরের পেসার হাসান মাহমুদ। যেখানে দুজনে ১৭ উইকেট শিকার করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে কম ১২ ম্যাচে খেলেছেন তানভীর। আর তার চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন টাইগার তরুণ পেসার হাসান।

এছাড়া গ্রুপপর্ব থেকেই বাদ পড়া ঢাকা ডমিনেটর্সের তাসকিন আহমেদ মাত্র ৬.০২ ইকোনোমি রেটে ১০ উইকেট শিকার করেন। আর রংপুরের আজমতউল্লাহ ওমরজাই জায়গা পান ১৫ উইকেট শিকারে।

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ
নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, আজমতউল্লাহ ওমরজাই, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit