শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বাখমুত পুরোপুরি দখলে এগোচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্বাঞ্চলীয় বাখমুত শহরটি নিয়ে সিয়ে কঠিন পরিস্থিতিতে আছে ইউক্রেন। গত কয়েক দিনে এই শহরটির কিছু এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী।

দোনেৎস্কে নিয়মিত গোলাবর্ষণ করে যাচ্ছেন রুশ সেনারা। অঞ্চলটির অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তাদের মূলশক্তি নিয়োগ করেছে বাখমুতে। শহরটির পূর্বের শহরতলি তাদের নিয়ন্ত্রণে।

রুশ সেনাবাহিনীর হয়ে বাখমুতে আক্রমণে থাকা ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, আমরা প্রতিটি বাড়ি ও প্রতি ইঞ্চি ভূখণ্ডে হামলা চালাচ্ছি। কঠোর লড়াই চলছে।

গত ৯ ফেব্রুয়ারি থেকে বাখমুতে থাকা ইউক্রেনীয় সেনাদের রসদ সরবরাহ বন্ধের চেষ্টা করছে রাশিয়া।

চাসভ ইয়ার ও বেরখোভকাতে ইউক্রেনের রসদ সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে বাখমুত ঘেরাওয়ের মধ্যে পড়বে এবং ইউক্রেনীয় সেনারা গোলাবারুদ, ওষুধ ও জ্বালানি সরবরাহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াগনার বাহিনী তিন দিনে বাখমুতের উত্তর দিকে ২-৩ কিলোমিটার অগ্রসর হয়েছে।কয়েক মাস ধরে তেমন কোনো অগ্রগতি না পেলেও মাত্র কয়েক দিনে এই সাফল্য উল্লেখযোগ্য। এখন বাখমুতের উত্তর দিকে স্লোভিয়ানস্ককে সংযুক্ত করা মহাসড়ক হুমকির মুখে রয়েছে।

দোনেৎস্কের কর্মকর্তাদের উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস উল্লেখ করেছে, মস্কোর সেনারা বাখমুতে প্রবেশের সব সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। এর মধ্যে পশ্চিম দিক থেকে শহরে প্রবেশ করার সড়কও রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit