শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

১১ দিন পর শিশুসহ তিনজন জীবিত উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়েছে, হাতায় প্রদেশের কেন্দ্রীয় আন্তাকিয়া শহরের বুকেত অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষ থেকে ১২ বছর বয়সী ওসমান হালেবিয়েকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।

এদিকে একই সময়ে হাতায় প্রদেশে আরেকটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৬ বছর বয়সী মোহাম্মদ আলী সাকিরোগলু এবং ৩৪ বছর বয়সী মুস্তাফা আভিসিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। শক্তিশালী ৭.৮ ও ৭.৬ মাত্রার দুই ভূমিকম্পের ঘটনা ১২ দিনে গড়িয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। সবশেষ পাওয়া খবরে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪৪ হাজারের কাছাকাছি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক রাষ্ট্রীয় সংস্থা এএফএডির বরাতে আল জাজিরা জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়া সরকারের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৮০০।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ভূমিকম্পের কারণে কঠিন সময় পার করতে হচ্ছে। দেশটিতে সরকার এবং বিদ্রোহী দলগুলোর মধ্যে বিরোধের কারণে বিভিন্ন এলাকায় ত্রাণ ঢোকা নিয়ে শুরু থেকেই সংকট চলছিল। এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের একার পক্ষে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সবাইকে সহায়তা করা সম্ভব নয়, বিশ্বের অন্যান্য দেশকে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit