শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

শান্ত ও তৌহিদসহ বিপিএলের সেরা একাদশে আছেন যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যস্ত সূচির কারণে এবারের আসরে শুরু থেকে বিদেশি তারকার সংকট ছিল চোখে পড়ার মতো। তবে দেশি খেলোয়াড়দের পারফরম্যান্স নজর কেড়েছে বেশ।

বিপিএলের এবারের আসরে পারফরম্যান্সে বিদেশি তারকাদের ছাড়িয়ে গেছে দেশি খেলোয়াড়রা। দলগুলো কম বেশি দেশি খেলোয়াড় নির্ভর থাকায় পর্যাপ্ত সুযোগ পেয়েছেন তারা। ফলে মেলে দিতে পেরেছেন নিজেদের। যার প্রমাণ মেলে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট সংগ্রাহকের তালিকায় চোখ রাখলেই। এবারের আসরের সেরা রান সংগ্রাহক ও সেরা উইকেট সংগ্রাহক তালিকায় শীর্ষ নাম দেশের ক্রিকেটারদেরই। সেরা দশেও দেশিদেরই প্রাধান্য। নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও সাকিব আল হাসান ছাড়াও একাদশে আছেন তাসকিন আহমেদ।

এবারের আসরে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের সেরা একাদশে অনুমিতভাবেই বেশিরভাগ জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন, রানার্সআপ ও প্লে-অফ থেকে বাদ পড়া বাকি দুই দল থেকে। এই চারদল বাদে নিচের তিন দল থেকে জায়গা পেয়েছেন শুধু ঢাকা ডমিনেটর্সের তাসকিন আহমেদ।

একাদশে সবচেয়ে বেশি ৩ জন করে জায়গা পেয়েছেন রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ পড়া রংপুর রাইডার্স থেকে। দুজন করে আছেন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও প্রথম কোয়ালিফায়ারে বাদ পড়া ফরচুন বরিশাল থেকে। বাকি একজন ঢাকা ডমিনেটর্স থেকে।

বড় চমক হয়ে এসেছে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন জায়গা পাননি একাদশে। এবারের আসরে বিদেশিদের মধ্যে পাকিস্তানি তারকারাই বেশি উজ্জ্বল ছিলেন। তাই একাদশে বিদেশিদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি।

সেরা একাদশ: 

১. নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স) – রান: ৫১৬, গড় ৩৯.৬৯, স্ট্রাইকরেট ১১৬.৭৪,

২. রনি তালুকদার (রংপুর রাইডার্স) – রান: ৪২৫, গড় ৩৫.৪১, স্ট্রাইকরেট ১২৯.১৭;

৩. তৌহিদ হৃদয় (সিলেট স্ট্রাইকার্স) – রান: ৪০৩, গড় ৩৬.৬৩, স্ট্রাইকরেট ১৪০.৪১;

৪. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) – রান: ৩৭৫, স্ট্রাইকরেট ১৭৪.৪১, উইকেট ১০; ইকোনমি ৬.৩১

৫. ইফতেখার আহমেদ (ফরচুন বরিশাল) – রান: ৩৫১, গড় ৫৮.৫০, স্ট্রাইকরেট ১৫৭.৩৯;

৬. খুশদিল শাহ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – রান: ২৩৯, গড় ৪৭.৮০, স্ট্রাইকরেট ১৬১.৪৮;

৭. ইমাদ ওয়াসিম (সিলেট স্ট্রাইকার্স) – উইকেট ১২, গড় ১৭.৯১, ইকোনমি ৫.১১;

৮. আজমতউল্লাহ ওমরজাই (রংপুর রাইডার্স) – উইকেট ১৫, গড় ১৮.৩৩, ইকোনমি ৭.১৭;

৯. তাসকিন আহমেদ (ঢাকা ডমিনেটর্স) – উইকেট ১০, গড় ২০.৬০, ইকোনমি ৬.০২;

১০. তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) -উইকেট ১৭, গড় ১৭.৫৮, ইকোনমি ৬.৩৬;

১১. হাসান মাহমুদ (রংপুর রাইডার্স) – উইকেট ১৭, গড় ২৪.৮২, ইকোনমি ৭.৯৮।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit