শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পরবর্তী প্রজন্মের একটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। ২০০৩ সালের পর এটি ছিল দেশটির প্রথম ব্যর্থ রকেট উৎক্ষেপণ। রকেটে জ্বালানি প্রজ্জ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে। 

এইচ-৩ নামের এ রকেট জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১০টার দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২এ মডেলের উত্তরসূরি যা ২০০১ সালে প্রথম উৎক্ষেপণ করা হয়।

জেএএক্সএ মুখপাত্র নেবুয়োশি ফুজিমোটো এএফপি’কে বলেন, তবে ‘এটা প্রতীয়মান হয় যে আমরা তরল পদার্থ চালিত প্রধান ইঞ্জিনগুলো সফলভাবে জ্বালানোর পর কঠিন পদার্থ চালিত দু’টি রকেট বুস্টার জ্বালাতে ব্যর্থ হয়েছি।’

টিভি ফুটেজে দেখা যায়, মহাকাশযানটি তার লঞ্চ প্যাডে স্থির হয়ে বসে আছে, এমনকি এর প্রধান ইঞ্জিন থেকে সাদা ধোঁয়া বের হওয়ার সাথে সাথে এটি সফলভাবে জ্বলে ওঠার আভাস দেয়।

ফুজিমোটো বলেন, সংস্থাটি এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করবে এবং তারা উৎক্ষেপণের তারিখ পুনঃনির্ধারণ করবে। সাশ্রয়ী ব্যয় ও নির্ভরযোগ্যতার পাশাপাশি বাণিজিকভাবে বারবার উৎক্ষেপণের জন্য এইচ-৩ তৈরি করা হয়। -বাসস।

সূত্র : আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit