রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

দুর্গাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “সুস্থ্য দেহে সুন্দর মনে বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে দি চাইল্ড লার্নিং হোমসে স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা।

বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাসুম বিল্লার সঞ্চালনায়, প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। অন্যান্য উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, স্কুলের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, মানবতার ফেরিওয়ালা রিকশার চালক তারা মিয়া, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিযোগিতায় দৌড়, মুরগির লড়াই, ভারসাম্য দৌড়, চকলেট খেলা, ব্যাঙের দৌড়, পাখি উড়ে সহ বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।

অতিথিরা বলেন, শিশুদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চ্চা করাতে হবে। বর্তমানে অনেক শিশুরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তাই শিশুদের বেশি বেশি করে মাঠের খেলায় আগ্রহ সৃষ্টি করতে অভিভাবকদের আহবান জানানো হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের খেলাধুলা ও সুশিক্ষায় শিক্ষিত করা গেলেই তারাও দেশ পরিচালনায় অংশ নিবে।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit