রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

নোয়াখালীতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু   

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে।  নিহত মো.আলী হোসেন (৩২) উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের অম্বরনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।   

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের অম্বরনগর গ্রামের চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার অম্বরনগর গ্রামের ওসমান আলী চৌকিদার বাড়ির সামনে একটি ব্রীজের কাজ চলছিল। ওই ব্রীজে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করত আলীসহ ৮-‌১০ জন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার তারা দুপুর ৩টার দিকে মাটি কাটার কাজ শেষে বাড়ি ফিরে যান।  এরপর সন্ধ্যার দিকে তারা ব্রিজের নিচ থেকে রডের টুকরো কুড়িয়ে নিতে আসে। ওই সময় উপর থেকে মাটি পড়ে চাপা পড়েন আলী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশকে না জানিয়ে নিহত শ্রমিকের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।  তবে এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।  

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit