শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চিরশত্রু শার্লিনকে জড়িয়ে চুমু রাখি সাওয়ান্তের!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের দুই ‘ড্রামা কুইন’ বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও শার্লিন চোপড়া একে অপরের চরম শত্রু। সম্প্রতি মি’টু অভিযোগে রাখির নামে থানায় অভিযোগ করেছিলেন শার্লিন। 

এর পর আবার রাখির বরের পক্ষ নিয়ে শার্লিন দিন কয়েক আগেই বলেছিলেন, এ দুজনকে নিয়ে কীই বা বলব! তবে আদিলের সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছে ছেলেটা বুদ্ধিমান। কীভাবে এ ঝামেলায় ফেঁসে গেল কে জানে!

তবে সব ভুলে এক হলেন রাখি ও শার্লিন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাখি বলেন, ‘শার্লিন আমার অনেক পুরনো বন্ধু, মানছি আমাদের মধ্যে মাঝে তিক্ততা তৈরি হয়েছিল। তবে আমি আমার বোনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ 

এ কথা বলার পরই শার্লিনকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যায় রাখিকে। তাকে বোন বলায় শার্লিন মজা করে রাখিকে প্রশ্ন করেন— ‘ছোট বোন নাকি বড় বোন? ছোট বোন তো?’ রাখি বলেন সমবয়সী।

শার্লিন বলেন, ‘কিছু দিন আগে রাখি আমায় বলেন, উনি খুশি নন। আমি বললাম, আপনি স্বপ্নের রাজপুত্র পেয়েছেন, তা হলে অখুশি কেন? তার পরই জানতে পারি, আসলে সেই রাজপুত্র সব থেকে বড় প্রতারক। যে মানুষকে বোকা বানায়, প্রতারণা করে। রাখির মুখে শুনলাম, কিছু দিন আগে মহীশূরের একজন ইরানি মেয়ে ওর ফাঁদে পড়েছিল, যার ওপর আদিল যৌন নির্যাতন চালায়। শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়।’

প্রসঙ্গত স্বামী আদিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাখি। গ্রেফতারের পর বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন আদিল।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit