শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আর্সেনালকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : জমে গেল প্রিমিয়র লিগের লড়াই। আর্সেনালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিল ম্যাঞ্চেস্টার সিটি। আর্সেনালকে নিয়ে কার্যত ছেলে খেলা করল কেভিন ডি’ব্রুইনরা। বিপক্ষ দলকে কোনোভাবেই দাঁড়াতেই দেয়নি ম্যানসিটি। ফলে যা হওয়ার তাই হয়েছে। টানটান উত্তেজনার ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। 

শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে দুই দল। ২৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি’ব্রুইন। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্সেনাল। অবশ্য কিছুটা হলেও ম্যাচের মধ্যে ফিরতে সক্ষম হয় তারা। প্রথমার্ধের একেবারে শেষে ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান বুকায়ো সাকা। ১-১ শেষ হয় প্রথমার্ধের খেলা।

৭২ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান জ্যাক গ্রিলিশ। এগিয়ে যায় সিটি। এরপর আর কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৮২ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন আর্লিং হ্যালান্ড। এই গোলের সঙ্গে সঙ্গে জয় নিশ্চিত করে ফেলে ম্যান সিটি। 

জয়ের সঙ্গে সঙ্গে প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে ম্যান সিটি। দ্বিতীয় স্থানে আর্সেনাল। সিটির সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট। অন্যদিকে আর্সেনালের সংগ্রহ ২২ ম্যাচে ৫১ পয়েন্ট। গোল পার্থক্যে আর্সেনালের থেকে এগিয়ে ম্যান সিটি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit