বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রসার নবনির্মিত ৪তলা ভবনের শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রসার নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা ক্যম্পাসে প্রধান অতিথি হিসাবে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অত্র মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন হোসানী সুফি’র সভাপতিত্বে সহকারী শিক্ষক সহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, সহকারী প্রকৌশলী হারুন অর-রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে মাদ্রসার নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের কাজ করা হয়েছে বলে ঠিকাদারী প্রাতিষ্ঠান জানান। মাদ্রাসা শিক্ষাকে উন্নত করতে ছাত্র/ছাত্রীদের পাশাপাশী সকল শিক্ষকদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit