সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মাশরাফির চোখে সাকিব ‘জিনিয়াস’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএল নবম আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান; কিন্তু এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে না নামার জন্য প্রশ্নবিদ্ধ হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। 

গত রোববার বিপিএলের এলিমিনেটর ম্যাচে ফাইনালের পথে টিকে থাকার লড়াইয়ে বরিশালের হয়ে তিন নম্বরে ব্যাট করেন মাহমুদউল্লাহ, চারে ব্যাটিংয়ে নামেন করিম জানাত। এমনকি পাঁচে নামানো হয় এ দিনই আসরে প্রথম খেলতে নামা ভানুকা রাজাপাকসেকে। 

এবারের আসরে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব ব্যাটিংয়েই নামেননি। এক সময় বড় স্কোরের সম্ভাবনা জাগালেও পরে দ্রুত রান তুলতে পারেনি বরিশাল। যে কারণে রংপুর রাইডার্সের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় বরিশাল। 

অথচ সেদিনই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে পাঁচে নেমে ১৬ বলে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সিলেটের অধিনায়ক মাশরাফি। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারলেও ব্যাটিংয়ে প্রশংসিত হন অধিনায়ক। 

গতকাল মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে আরও চমক দেখান মাশরাফি। তিনি ব্যাটিংয়ে নেমে যান তিন নম্বরে। এবারো তার ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে দলকে এগিয়ে নেয় বড় স্কোরের পথে। এদিন রংপুর রাইডার্সকে বিদায় করে ফাইনালে উঠে যায় সিলেট। 

ম্যাচ শেষে সাকিবের ব্যাটিংয়ে না নামার প্রসঙ্গ টেনে দায়িত্ববোধ আর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, সফল হওয়ার পরে আসলে সফল বলাটা খুব সহজ। আমিও ঝুঁকি নিয়েছি, আমার ব্যাটসম্যানদের নিরাপদ রাখতে চেয়েছি। আমিই ঝুঁকি নিয়েছি। আসলে কোনো ম্যাজিক নেই।

সিলেটের অধিনায়ক আরও বলেন, সাকিব… সাকিব হলো জিনিয়াস। সাকিব অতুলনীয় একজন খেলোয়াড়। ওর তুলনাই হয় না। আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার, বাংলাদেশের ইতিহাসের শীর্ষ ক্রিকেটার, ওর সঙ্গে কারও তুলনা হয় না। ও জিনিয়াস।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit