রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

বি ইউ শুভর পরিচালনায় ৩ নাটকে অপূর্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : গেল বছরের শেষ দিকে ওয়েব সিনেমা ‘মায়াশালিক’ দিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এরপর ভালোবাসা দিবসে হাজির হওয়ার কথা ছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ নিয়ে। কিছু দৃশ্যের শুট বাকি থাকায় এর মুক্তি পিছিয়েছে।

তবে ভালোবাসা দিবসে ভক্তদের একেবারেই নিরাশ করছেন না নায়ক। হাজির হবেন টেলিভিশনে, নতুন নাটক নিয়ে। এদিন বেসরকারি তিনটি টেলিভিশনে প্রচারিত হবে তার অভিনীত তিন নাটক- তোকে পাওয়ার জন্য, বেঁচে থাকুক ভালোবাসা এবং আই হেইট ইউ ভ্যালেন্টাইন। তিনটি নাটকই পরিচালনা করেছেন বি ইউ শুভ।

‘তোকে পাওয়ার জন্য’ নাটক দিয়ে চার বছর পর আবার একসঙ্গে ফিরছেন অপূর্ব ও মম জুটি। এর আগে তারা সর্বশেষ কাজ করেছিলেন ২০১৯ সালে। অন্যদিকে ‘বেঁচে থাকুক ভালোবাসা’ -তে অপূর্বর বিপরীতে নীলাঞ্জনা নীলা এবং ‘আই হেইট ইউ ভ্যালেন্টাইন’-এ কেয়া পায়েল অভিনয় করেছেন।

বি ইউ শুভ বলেন, ‘তিনটা নাটকের গল্প তিন রকম। রোমান্টিক, ফানি আবার রোমান্টিক-ড্রামা। ভালোবাসা দিবসে এনটিভি, বাংলাভিশন ও দীপ্ত টিভিতে রাত সাড়ে নয়টায় নাটকগুলো প্রচারিত হবে।’তিনি আরও বলেন, ‘তোকে পাওয়ার জন্য’ নাটক দিয়ে অপূর্ব আর মম চার বছর পর একসাথে কাজ করেছে। এই জুটির একটা আলাদা দর্শক রয়েছে, তাদের কাজ পছন্দ করে। এর আগে ২০১৯ সালে আমার সেটেই সর্বশেষ কাজ করেছিল তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit