বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

বিশ্বসেরা ব্যাটসম্যান কে, জানালেন ইনজামাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ফিরতে চান ইনজামাম-উল-হক। আবারও নির্বাচক কমিটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক। ২০১৬ সালের এপ্রিলে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ পেয়েছিলেন ইনজামাম। তার সময়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। ওই দফায় ইনজামামের চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত। 

এরপর আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি। সাড়ে তিন বছর পর আবারও পাকিস্তানের নির্বাচক কমিটিতে ফেরার ইচ্ছার কথা জানালেন ১৯৯২ বিশ্বকাপজয়ী ইনজি, ‘জাতীয় নির্বাচক কমিটিতে যদি আবার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, আমি বিষয়টি ভেবে দেখব।’

পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচক আরেক সাবেক ক্রিকেটার হারুন রশিদ। এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির প্রেসিডেন্ট ইনজামাম। ফ্র্যাঞ্চাইজিটি তাদের নতুন অধিনায়ক হিসাবে বাবর আজমকে দায়িত্ব দিয়েছে, যিনি বর্তমানে পাকিস্তান জাতীয় দলেরও অধিনায়ক। বাবরের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ইনজামাম, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার বাবর।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit