শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের কোমলমতি শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে না পারলে আমাদের সব উন্নয়ন বৃথা যাবে। তাই শিশুদের দিকে সবাইকে গুরুত্বের সাথে নজর দিতে হবে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা খুবই জরুরি। মননশীল চিন্তার বিকাশের জন্য শিশুদের পড়াশুনা ছাড়াও খেলাধুলায়ও মনোনিবেশ করাতে হবে। সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। সিসিক মেয়র আরও বলেন, শিশুদের মোবাইল ফোন থেকে দুরে রাখতে হবে। তা না হলে তারা পড়াশুনায় অমনযোগী হয়ে পড়বে। আমরা আমাদের কাঙ্খিত স্থানে পৌঁছাতে পারবো না। এ বিষয়ে সকল অভিভাবকদের সচেতন থাকতে আহবান জানান তিনি।

স্কুল অ্যান্ড কলেজের গভার্নিংবডির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান ও সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, গভার্নিংবডির অভিভাবক সদস্য মুজিব মালদার, আব্দুল মুনিম, নাজিরুল ইসলাম নাজির, শিক্ষানুরাগী সদস্য পুলক কবীর চৌধুরী, কিন্ডারগার্টেন শাখার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস শহিদ তুমেল, সিলেট জেলা শিক্ষা অফিসের গবষণা কর্মকর্তা গিয়াস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, অর্থবিষয়ক সম্পাদক মো. শাহানুর আলম, কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকম-লী ও অভিভাবকরা।

এর আগে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থীরা দলীয় নৃত্য ও গান পরিবেশন করে। আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit