শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শিক্ষার্থীদের মধ্যে জামেয়া মোহাম্মদিয়া সিলেটের পোশাক বিতরণ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর ,৩৭নং ওয়ার্ডের বৃহত্তর টিলারগাঁও ডলিয়া আখালিয়াস্থ জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর উদ্যোগ মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে ফ্রি পোশাক বিতরণ অনুষ্ঠান গতকাল ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা আবুল বশর মোঃ রফিক এর সভাপতিত্বে এবং জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা জহরুল হক ও মাওলানা সাজ্জাদুর রহমান আমিনীর যৌথ পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল মতীন ধনপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুফতি এহতেশামুল হক কাসেমী, শায়খুল হাদিস মুফতি আতিকুর রহমান, ফ্রান্স প্রবাসী আলহাজ্ব আজম আলী, মানবিক পুলিশ সদস্য রেজাউল আলম নাসিম, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোওয়ার হুসেন জয় প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলহাজ্ব মফিজ আলী মাষ্টার, টিলারগাঁও পুরান জামে মসজিদের মুতাওয়াল্লী তাহির আলী, আব্দুর রাজ্জাক, জমিরুদ্দিন, আব্দুল মান্নান, ওয়াব আলী, ওয়ারিছ আলী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আফরোজ আলী, মাওলানা মাহতাবুল ইসলাম, মাওলানা ফজলুল হক, মাওলানা মুশাহিদ, হাজী ইউনুস আলী, নুরুল ইসলাম, রহিমুদ্দিন প্রমুখ। এছাড়াও অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে ৯১ জন মেধাবী ও এতিম শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী, পায়জামা, বোরকা বিতরণ করেন অতিথিবৃন্দ।বক্তারা বলেন, মেধাবী ও এতিম শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ফ্রি পোষাক বিতরণ করা একটি মহতী উদ্যোগ। শিক্ষার্থীদের সুশিক্ষা দিয়ে আদর্শ মানুষ গঠনে জামেয়া মোহাম্মদিয়া সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। বক্তারা শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা ক্ষেত্রে সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান। 

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit