সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

কানাডার আকাশেও রহস্যময় বস্তু!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার কানাডার আকাশে একটি রহস্যময় বস্তু শনাক্তের কথা জানালেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার জাস্টিন ট্রুডো জানান, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় একটি রহস্যজনক বস্তু শনাক্তের পর যুদ্ধবিমানের মাধ্যমে তা ভূপাতিত করা হয়। বর্তমানে বস্তুটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

তিনি জানান, রহস্যময় বস্তু শনাক্তের পরই সেটি ভূপাতিত করতে যুদ্ধবিমান পাঠায় যুক্তরাষ্ট্র ও কানাডা। শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান এফ-২২ বস্তুটি ভূপাতিত করে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ট্রুডো। এ ছাড়া আকাশে অনেক ওপর দিয়ে উড়তে থাকা রহস্যজনক বস্তুটি প্রথম শনাক্ত করার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে নজরদারির দায়িত্ব পালনকারী সংস্থা ‘নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড’কে ধন্যবাদ জানান তিনি। 

এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন শনাক্তের পরই যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান পাঠিয়ে তা ভূপাতিত করে। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রহস্যজনক বস্তু শনাক্তের পরদিন কানাডার আকাশসীমায়ও একটি রহস্যজনক বস্তু শনাক্ত করা হলো।

সূত্র : স্কাই নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit