বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প?

বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণবাহী ইরানি জাহাজে হামলা চালানোর হুমকি ইসরাইলের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া। দেশটির ক্ষতিগ্রস্ত নাগরিকদের সাহায্যে ইরান যে মানবিক ত্রাণবাহী জাহাজ পাঠাবে, তাতে ইসরাইল হামলা চালাতে পারে। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে সউদী অনলাইন পত্রিকা ‘ইলাফ’ এ তথ্য দিয়েছে। খবর তাসমিনা, পার্স টুডের।

প্রতিবেদনে বলা হয়, ইরানি পণ্যবাহী জাহাজে হামলা চালাতে ইসরাইল দ্বিধা করবে না। ওই ইসরাইলি কর্মকর্তা দাবি করেছেন, সিরিয়ায় ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতিকে ব্যবহার করে ইরান লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে অস্ত্র ও গোলাবারুদ পাঠাতে পারে। ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, এ ধরনের খবর আছে জানিয়ে ওই কর্মকর্তা।

ইসরাইলি কর্মকর্তা আরও দাবি করেন, পানি, স্থল ও আকাশপথে ইরান সিরিয়ায়, যা কিছু পাঠাচ্ছে, তার ওপর নজরদারি জোরদার করেছে তেলআবিব। উল্লেখ্য, গত সোমবার সিরিয়া-তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit