শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির চাষ এবার ভারতে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আম ছাড়া গ্রীষ্মকাল যেন অসম্পূর্ণ! খাবারের প্রধান তালিকা থেকে ডেজার্ট পর্যন্ত, ফলের রাজা আম ভারতীয় রান্নাঘরে বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। এই মৌসুমি ফলের সুগন্ধ আরো বেশি পছন্দ করে সকলে। আমের মৌসুমে আম কিনতে মরিয়া সকলেই। কিন্তু আপনি কি আপনার লোভ মেটানোর জন্য বিশ্বের সবচেয়ে দামি আম কিনতে প্রস্তুত, যা আসলে জাপান থেকে আসে? হ্যাঁ, এই আমের নাম মিয়াজাকি।

বিশ্বের সবচেয়ে দামি আম এবার ভারতের মালদহে চাষ হতে চলেছে। বিশ্ববাজারে এই আম লক্ষাধিক টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। জাপানের এই লক্ষ টাকা দামের আম মিয়াজাকি এবার পশ্চিমবঙ্গের আমের জেলায় বাণিজ্যিকভাবে চাষ করার উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর। মালদহের ইংরেজবাজার ব্লকে এই আমের বাগান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুদূর জাপান থেকে নিয়ে আসা হচ্ছে মিয়াজাকি আমের চারাগাছ। আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে পৌঁছবে লাখ টাকা দামি আমের চারাগাছ। আমের জন্য বিখ্যাত মালদহ। স্বাদে গন্ধে অতুলনীয় মালদহের একাধিক প্রজাতির আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। ১০০টির বেশি প্রজাতির আম চাষ হয় মালদহে। তবে লাখ টাকার আম নেই সেখানে।

এবার সেই আশা পূরণ হতে চলেছে জেলার আম চাষিদের। জাপানের লক্ষ টাকা দামের মিয়াজাকি এবার চাষ শুরু হচ্ছে জেলায়। ইংরেজবাজার ব্লক কৃষি দপ্তর কর্মকর্তা ডক্টর সেফাউর রহমানের উদ্যোগেই মূলত এই প্রচেষ্টা। এক বেসরকারি এজেন্সির মাধ্যমে জাপান থেকে এই গাছের চারা নিয়ে আসা হচ্ছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, মোট ৫০টি গাছের চারা নিয়ে আসা হচ্ছে। একেকটি গাছের চারার দাম পড়েছে ভারতীয় টাকায় প্রায় এক হাজার টাকা। কৃষি দপ্তরের কর্তারা পরিকল্পনা করেছেন, এই গাছগুলো থেকে কলম পদ্ধতিতে আগামীতে চারা তৈরি করা হবে। মালদহে বাড়ানো হবে চাষ। মিয়াজকি আম দেখতে অনেকটা ডাইনোসরের ডিমের আকৃতির। এই আমের রং সাধারণ আমের মতো নয়। এই আমের রং বেগুনি। তবে পাকলে লাল রঙের হয়। জানা গেছে, জাপান থেকে এই আম ব্র্যান্ডেড করে বিশ্ববাজারে বিক্রি করা হয়। ভারতীয় টাকায় প্রায় দুই লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয় এই আম। একটি আমের ওজন সর্বোচ্চ ৩৫০ গ্রাম পর্যন্ত হয়।

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit