শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন ইমরানুর রহমান। কাজাখস্তানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেন তিনি। 

স্বর্ণ জয়ের পথে ইমরানুর সময় নেন ৬.৫৯ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।

সেমিফাইনালে অনেকটা পথ এগিয়ে থেকেও শেষ দিকে কাতারের প্রতিযোগির কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হন ইমরানুর। সেখানে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি, প্রথম হন কাতারের ফেমি সেউন ওগুনোডে।

গত বছর এই ইভেন্টে সার্বিয়ার বেলগ্রেডে ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন তিনি। কাজাখস্তানে শনিবার সকালের হিটে ইমরানুর সময় নেন ৬ দশমিক ৭০ সেকেন্ড।

এই ইভেন্টে মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit