শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় গর্ভবতী মহিলা সহ নিহত-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় গর্ভবতী এক মহিলা সহ দুই জন নিহত হয়েছে। জানাগেছে, শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া- রাজবাড়ি সড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ঘাতক ড্রাম ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী টুম্পা খাতুন নামের এক গর্ভবতী মহিলা নিহত হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে নিহতের ঠিকানা জানা যায়নি।

অপর দিকে একই দিন সকালে খোকসার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আরশেদ মোড়ে ইট ভাটার শ্যালো ইঞ্জিন চালিত বাটাহাম্বা গাড়ির ধাক্কায় জনি মোল্লা (৩২) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মিজু আরাফ ব্রিকস নামের ইটভাটা ভাংচুর করেছে। নিহত জনি মোল্লা খোকসার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আজিল এলাকার টিপু মোল্লার ছেলে । তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

নিহত জনি সকাল সাড়ে ৮ টার দিকে কাজের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা হয়ে রমানাথপুর আরশেদ মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিজু আরাফ ব্রিকস এর শ্যালো ইন্জিন চালিত বাটাহাম্বা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বাটাহাম্বা গাড়ির চালক জামাল শেখ ঘটনাস্থল থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভাটায় পৌঁছে গাড়ি রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মিজু আরাফ ব্রিকসে ভাংচুর করে।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ইটভাটার গাড়ির ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বজনদের অনুরোধে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit