শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির চত্ত্বরে নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক। নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা  আলহাজ্ব মোঃ মুনছুর আলী, আনিছুর রহমান পটল সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সভায় নওগাঁ পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম সরকার গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠন ও অনুমোদন ও ১ ফেব্রুয়ারি ২০২২ইং সাল হতে ৩১ ডিসেম্বর ২০২২ইং সালের আয় ও ব্যয় হিসাব পর্যালোচনা ও অনুমোদন এবং সাংগনিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ বিষয় প্রস্তাব উপস্থাপন করেন। পরে সন্ধ্যা ৭টায় বার্ষিক সাধারণ সভার ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি। এবং বিশেষ অতিথি হিসেবে  নওগাঁ পৌরসভার সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।  পরিশেষে প্রীতিভোজ অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit