শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ উৎসব অনুষ্ঠান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ উৎসব অনুষ্ঠান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সানজিদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইউআরসি ইন্সট্রাকটর আনিছুজ্জামান ভুঁইয়া, সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ।

বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুর রহমান বাদশা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেন, আজকের শিশু শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যতে কর্নধার, তাদেরকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে শিক্ষকরা লেখা-পড়া করাতে হবে। শিশু শিক্ষার্থীরা জীবনের প্রথম বিদ্যালয়ে এসে পড়া লেখা করতে ভয় পাবেই এটাই স্বাভাবিক, তাদেরকে আদর ও ভালোবাসার মাধ্যমে শিক্ষকরা ক্লাস করাতে হবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষক ও অবিভাবকদের ভুমিকা পালনের আহবান জানান। 

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:০৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit