শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

ভূমিকম্প বিধ্বস্ত মানুষের মাঝে সহায়তা পৌঁছাতে সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ভূমিকম্প বিধ্বস্তদের মাঝে সহায়তা পৌঁছাতে এই আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের টুইটবার্তা অনুসারে, মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক সিরিয়ায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সবার কাছে যাতে সহায়তা পৌঁছায় সেজন্য মানবাধিকার এবং মানবাধিকার বিষয়ক সকল বাধ্যবাধকতার প্রতি সম্মান জানানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ফ্রন্টলাইনজুড়ে মানবিক সহায়তার অনুমোদন দিয়েছে সিরিয়া সরকার। বিগত ১২ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

গত সোমবার তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হনে। প্রতিবেশী সিরিয়াও এর তীব্র ধাক্কা লাগে। এতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে।  

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘের দল তুরস্ক ও সিরিয়ায় মাঠপর্যায়ে কাজ করছে। সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখছে। জাতিসংঘের পক্ষ থেকে আড়াই কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit