শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

থেকেও যেন নেই ড্যানিয়েলের বাবা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভ্লাদা ইউশেঙ্কো। যুদ্ধের কারণে তিন মাসের গর্ভাবস্থায় মাতৃভূমি ইউক্রেন ছেড়েছেন তিনি। এখন ৮ মাসের সন্তান নিয়ে বাস করছেন রোমানিয়ায়। এই আট মাসে একবারও বাবার মুখ দেখেনি তার সন্তান ড্যানিয়েল। 

১৯ বছর বয়সী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউশেঙ্কো। স্বামী ২১ বছর বয়সী ইয়ারোস্লাভ। ইউক্রেনের স্বাধীনতার জন্য রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তিনি।  

শুধু ড্যানিয়েল ও ইউশেঙ্কো নয়, এমন অবস্থা ইউক্রেনের হাজারও পরিবারের। গত বছর ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজারের বেশি শরণার্থী। যাদের প্রায় সবাই নারী ও শিশু। শিশুদের বাবা হয়তো যুদ্ধের ময়দানে লড়াই করছেন অথবা বেঁচে-ই নেই।
 
দুই রুমের একটি এপার্টমেন্টে ড্যানিয়েল আর অসুস্থ মাকে নিয়ে থাকছেন ইউশেঙ্কো। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে ইউশেঙ্কো জানিয়েছেন, কেউ ভাবেনি এভাবে হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যাবে, আর আমরা আলাদা হয়ে যাব। আর কখন এক হব তারও কোনো ইয়ত্তা নেই। 

ইউশেঙ্কো আরও বলেন, লম্বা একটা সময় ধরে আমরা একে অপরের দেখা পাই না। আমরা এমনটা কখনো চাইনি, তবুও কিছু করার ছিল না। বাচ্চা ও আমাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য শেষমেশ দেশ ছাড়তে বাধ্য হয়েছি।

ইউশেঙ্কো জানান, যুদ্ধের ময়দান থেকে মাঝে মাঝে ভিডিওকলে পরিবারের সঙ্গে কথা বলেন ড্যানিয়েলের বাবা। এ সময় বেশ খুশি হন ইউশেঙ্কো। আনন্দে ফেটে পড়েন তিনি।
 
গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর জীবন বাঁচাতে রোমানিয়া, জার্মানিসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেন হাজারও ইউক্রেনীয়। 

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit