শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মাদারীপুরে অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ Time View
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলা ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় কুলপদ্দি বাজার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগের ঝাউদি ইউনিয়ন শাখার সিনিয়র সহ – সভাপতি ইউনুস মোল্লার সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হালিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, রেজাউল হক রিজেন ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক পদের প্রার্থী লোকমান বেপারী,
সাবেক ঝাউদি ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, লুৎফর সর্দার,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, মোক্তার হোসেন আকোন,মো: মন্টু খান, সভাপতি ৫নং ওয়ার্ড যুবলীগ, এনামুল হক খান, সুজন হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হবি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ঝাউদি ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মজুমদার ও সভাপতি ফিরোজ মুন্সি কাউকে না জানিয়ে গোপনে একটি কমিটি গঠন করে যাহা নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়। আমরা এই অবৈধ কমিটি মানি না আর মানবো না। এই ভুয়া কমিটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। অবৈধ কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit