স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেই প্লে-অফ নিশ্চিত করে। শুক্রবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল। সেই লড়াইয়ে রংপুরকে ৭০ রানে হারিয়ে দ্বিতীয় হলো কুমিল্লা।
একই দিনে রংপুর খেলবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে। সেই খেলায় যারা হারবে তারা বিদায় নেবে।
তবে যারা জিততে তারা সিলেট-কুমিল্লার মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। সেই ম্যাচে যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে ওঠা দলের সঙ্গে ট্রফি লড়াইয়ে অংশ নেবে ১৬ ফেব্রুয়ারি।
কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫