বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ডোমারে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শহীদ রুমি’র জন্মতিথি উদযাপন, শহীদ জননী জাহানারা ইমাম ও লুৎফুন্নেসা আব্বাস পদক প্রদানসহ বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে ১ ও ২ মার্চ অনুষ্ঠান বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ডোমার শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন গ্লোবাল সভাপতি তিনবাংলা আমেরিকা প্রবাসী কবি-কথক সালেম সুলেরী। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক রবিউল আলম। তিনি জানান, প্রথমবারের মতো ‘তিনবাংলা’ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শহীদ রুমি’র ৫২ তম জন্মতিথি ডোমার খাটুরিয়া গ্রামে উদযাপন। বর্তমান ও নতুন প্রজন্মকে তরুণ রুমি’র বীরত্বগাঁথা জানানো জরুরী।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে রুমি’র আদর্শ ও প্রত্যয় বিশেষ প্রেরণা যোগাবে। সেই লক্ষ্যে স্বাধীনতার মাসে ১ ও ২ মার্চ বিভিন্ন কর্মসূচি হাতে নেয় হয়েছে। ১ মার্চ ‘হৃদয়ে স্বাধীনতা’ চত্বরে বিশাল সমাবেশ। জাহানারা ইমাম ও লুৎফুন্নেসা আব্বাস পদক প্রদান। বিশিষ্ট জনের মধ্যে বৃটেনের কবি-অধ্যাপক শামীম আজাদ। নিউইয়র্কের কিংবদন্তী নারী-সংগঠক নার্গিস আহমেদ। ভারতের মৈত্রীবাহিনীকন্যা কন্ঠশিল্পী সুপর্ণা বন্ধ্যোপাধ্যায়। ‘বীরাঙ্গনা সমগ্র’-এর জাতীয় পদকপ্রাপ্ত লেখিকা সুরমা জাহিদ প্রমুখ উপস্থিত থাকবেন।

সেখানে শহীদ রুমি-তিনবাংলা সম্মাননা, জিপিএ-৫ (২০২২)-প্রাপ্ত উপজেলার ৩০৯ জন কৃতী ছাত্র-ছাত্রীবৃন্দকে সম্মাননা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (স্বাধীনতা-পরবর্তী) সাবেক-বর্তমান প্রধান শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের (স্বাধীনতা পরবর্তী) ব্যবস্থাপনা কমিটির সভাপতিবৃন্দ, ডোমারের পিএইচডি-ধারী কৃতী কুশীলববৃন্দ, ডোমার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক/বর্তমান কমান্ডারবৃন্দকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, জেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সমন্বয়ক তিনবাংলা’র গ্লোবাল সভাপতি কবি-কথক সালেম সুলেরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকসহ সকল সাংবদিকগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit