সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

নিদনপুর -সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিয়ানীবাজার পৌর শহরের নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সহ প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা ,অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান আলাল উদ্দিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাদেক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেছেন, এই বিদ্যালয়টি অত্যন্ত প্রাচীন বিদ্যাপীঠ। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে যাচ্ছে। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নে এলাকার শিক্ষানুরাগী সহ প্রবাসীরা আগামীতে সব ধরনের সহযোগীতা করবেন। প্রধান অতিথি বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকেও সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে, বিদ্যালয় আঙ্গিনা পাকা করন, প্রাক-প্রাথমিক শ্রেণীতে কার্পেটের ব্যবস্থা করা এবং সেখানে একটি গেইট নির্মাণের সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পদক্ষেপ নেয়া হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সেক্রেটারী করিম উদ্দিন, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের উপদেষ্ঠা মুজিবুর রহমান এখলাস, হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী সমাজ সেবক হাজী বেলাল উদ্দিন, বিয়ানীবাজার পৌর সভার কাউন্সিলর এনাম হোসেন, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার ইউকের সদস্য তোফায়েল আহমদ পারভেজ, নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউর রহমান খোকন, লিটন বার্ডস কিন্ডার গার্ডেন এর সভাপতি মো. জামিল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা দাস, আর এম কম্পিউটারের সত্ত্বধিকারী এনাম উদ্দিন এনু, ক্রীড়া সংগঠক খন্দকার লোকমান হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য পুলক শর্মা, মহিলা সম্পাদক কুলসুমা বেগম, মহিলা সদস্য রুবিনা বেগম, সুহানা আক্তার, ফারুক উদ্দিন, মঈন উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি অর্চনা চক্রবর্তী, বিদ্যালয়ের শিক্ষক দিপা বেগম, পূরবী দাস, জাহেদা বেগম, ভাগ্যশ্রী দে, রূপালী রাণী দাশ, কলি কুমারী দাস শ্রাবনী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit