সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

লুহানস্কে বড় যুদ্ধে জড়াল রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত দুই সপ্তাহ ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা ও যুদ্ধ সরঞ্জামাদি নিয়ে জড়ো হচ্ছিল রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্কতাও করছিলেন- পূর্বাঞ্চলের লুহানস্কে যে কোনো সময় আক্রমণ চালানো শুরু করতে পারে রুশ বাহিনী।

এ বিষয়ে এক বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানিয়েছেন, এই দিকটায় রাশিয়ার সেনাবাহিনীর তিনটি বড় ডিভিশনে যেভাবে কাজ করছে, সেটি ইঙ্গিত দিচ্ছে হামলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সংস্থাটি জানিয়েছেন, রাশিয়ার সেনাদের আটকানোর মতো জনবল ও ক্ষমতা এখন ইউক্রেনীয় সেনাদের নেই। তবুও রুশ সেনারা বড় হামলা চালিয়ে এগিয়ে আসছে।

মার্কিন এ সংস্থাটি আরও জানায়, লুহানস্কের পূর্ব দিকের স্বাতোভে-ক্রেমিন্নার দিকে রাশিয়ার হামলা লক্ষণীয়ভাবে গত সপ্তাহের শেষ দিক থেকে বেড়েছে। রাশিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাতে যুদ্ধবিষয়ক সংস্থাটি দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং খারকিভ-লুহানস্ক সীমান্তের দিকে বড় সাফল্য পাচ্ছে, বিশেষ করে কুপিয়ান্সকের স্বাতোভে এবং ক্রেমিন্নার পূর্বদিকে।

এ সপ্তাহের শুরুতে ইউক্রেন জানিয়েছিল, ডনবাস প্রদেশে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। ওই সময়ই তারা জানিয়েছিল, লুহানস্কের দিকে আবারো বিপুল সেনা জড়ো করেছেন রাশিয়ান কমান্ডাররা। এদিকে গত দুই মাস ধরে ডনবাসের দোনেৎস্কের বাখমুত শহরের দখল নিয়ে তীব্র লড়াই হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে। বাখমুতের পাশের শহর সোলদার এবং বুহলেদারের নিয়ন্ত্রণ নিয়েও যুদ্ধ করছে দুই পক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit