শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে থাকছে যেসব দেশের রাজকীয় খাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে উপলক্ষ্যে রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগঢ় প্যালেস ঝলমলিয়ে উঠেছে। হাতে বোনা পোশাক আর ভারতীয় শিল্পকলার রংবাহারি স্টল। রাজস্থানি লোকগীতি আর লোকনৃত্য। এক কথায় বলা যায়- বিয়েকে ঘিরে যেন আনন্দ মেলা বসেছে সূর্যগঢ়ের অট্টালিকায়।  শুধু তাই নয়, সাথে থাকছে হরেক রকমের রাজকীয় খাবার।

হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার সকাল থেকেই রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সাজসাজ রব চলছে। কারণ আজ এখানেই বসছে বলিউড তারকা সিদ্ধার্থ আর কিয়ারার বিয়ের আসর। দুই তারকার পরিবারের সদস্যদের পাশাপাশি থাকছেন কিয়ারার ছোটবেলার বান্ধবী ও আম্বানি পরিবারের কন্যা ঈশা আম্বানি। শোনা যাচ্ছে, মুকেশ আম্বানিও যোগ দিচ্ছেন এই বিয়েতে।

কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে উপলক্ষে সূর্যগড়ের প্রধান ফটকে একটি বিলাসবহুল হোটেলের চেহারা দেওয়া হয়েছে। অতিথিদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি বিয়ের দিনের খাবারের মেনুতেও থাকছে বিশেষ চমক। জানা গেছে, ১০ দেশের শতাধিক পদ থাকবে অতিথিদের জন্য। মেনুতে রয়েছে ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে থাকবে জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু।

পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা অতিথিদের জন্য মসলাদার ও চটকদার খাবারেরও ব্যবস্থা থাকছে। ৫০টির বেশি খাবারের স্টলের দায়িত্বে থাকবেন ৫ শতাধিক ওয়েটার। সকাল ও বিকালের নাশতাতেও রাখা হয়েছে চমক।

এদিকে কয়েক দিন থেকেই তারকারা আসতে শুরু করেন সূর্যগড় প্রাসাদে। করণ জোহর, শহীদ কাপুর আর তার স্ত্রী মীরা রাজপুত, আকাশ আম্বানি, শ্লোকা মেহেতা, মনীশ মালহোত্রাসহ অনেকেই সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের উৎসবে অংশ নিয়েছেন। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সিদ্ধার্থ আর কিয়ারার বর-কনে বেশের ছবি প্রকাশ্যে আসবে।

বিয়ের পর নববিবাহিত জুটি উঠবেন সিদ্ধার্থের আরব সাগরমুখী বিলাসবহুল ফ্ল্যাটে। যার ইন্টিরিয়র করেছিলেন গৌরী খান। তবে এটা হতে চলেছে অস্থায়ী বাস। জুহুতে তাদের পছন্দের বাংলোর কাজ শেষ হলেই সেখানেই উঠবেন তারকা এই জুটি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit