সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিনের ‘গার্লফ্রেন্ড’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলিনা কাবায়েভা, রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের বোর্ড অব ডিরেক্টর্সের চেয়ারম্যান।৩৯ বছর বয়সি এই নারী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গার্লফ্রেন্ড (বান্ধবী) বলে দীর্ঘদিনের গুজব রয়েছে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে রুশ গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে কথা বলেছেন তিনি। তার মতে, যুদ্ধে দেশটির গণমাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, এ সংক্রান্ত অনুবাদ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাবেক এই জিমন্যাস্ট বলেন, ‘বিষয়টি কালাশনিকভ আসল্ট রাইফেলের মতো গুরুত্বপূর্ণ। যুদ্ধ বিষয়ে কাজ করা প্রতিনিধিরা সেটা জানেন।’নিউজউইক বলছে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কো টুইটারে সেই ভিডিও শেয়ার করেছে লিখেছেন, ‘পুতিনের কথিত প্রেমিকা’।

আলিনা কাবায়েভা একজন সফল জিমন্যাস্ট। তিনি দুটি অলিম্পিক মেডেল, ১৪টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ২১টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মেডেল জিতেছেন। ২০০৪ সালে তিনি এই পেশা ছাড়েন এবং রাজনীতিতে মনোযোগ দেন। এর পর ২০০৭ সালে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি থেকে নির্বাচন করে পার্লামেন্টের (দুমা) সদস্য হন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit