শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে বাংলাদেশের রাজধানী ঢাকা। টানা কয়েক দিন শহরটি দূষিত শহরের তালিকায় শীর্ষেও ছিল। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। তবে ঢাকার অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্স থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউ এয়ার ইনডেক্সের তথ্যানুসারে, মঙ্গলবার ঢাকার বায়ুর মান ছিল ‘অস্বাস্থ্যকর’। ১৯৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। আর ২৬৭ স্কোর নিয়ে দিল্লি রয়েছে শীর্ষে।  

এদিন সকাল সাড়ে ৮টার দিকে সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে ৯টিই ছিল এশিয়ার। ১৭৪ স্কোর নিয়ে ঢাকার পরে রয়েছে চীনের চেংডু। এরপরই রয়েছে যথাক্রমে চীনের উহান, পোল্যান্ডের ক্র্যাকো, মঙ্গোলিয়ার উলানবাটর, ভারতের মুম্বাই, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়ন, চীনের চংকিং এবং সেনইয়াং। 

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বর্ষাকালে কিছুটা উন্নতি হলেও, সাধারণত শীতকালেই বেশি অস্বাস্থ্যকর হয়ে পড়ে ঢাকার বাতাসের গুণমান। 

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit