শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

এক দশক পর মাঠে গড়াবে সুপার কাপ, তবে…

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : বাফুফে ২০০৯ সালে সাড়ম্বরে আয়োজন করেছিল কোটি টাকার সুপার কাপ। স্বপ্নের ফাইনালে আবাহনীকে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতেছিল মোহামেডান। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন হাজারো দর্শক। সেই উন্মাদনা দেখে কাজী সালাউদ্দিন প্রতি বছর জমজমাট আসরটি আয়োজন করার ঘোষণা দেন।

তবে অনেক প্রতিশ্রুতির মতো এটাও রাখতে পারেননি তিনি। এক মৌসুম বিরতি দিয়ে ২০১১ সালে মাঠে গড়ায় দ্বিতীয় আসর। সেবার চ্যাম্পিয়ন আবাহনী। আর সবশেষ ২০১৩ সালে তৃতীয় আসরে শিরোপা পুনরুদ্ধার করে মোহামেডান। এরপর থেকেই বাক্সবন্দী সুপার কাপ।

দীর্ঘ এক দশক পর আসরটি আবার আয়োজনের উদ্যোগ নিয়েছে বাফুফে। তবে সেটাও স্পন্সর পাওয়া সাপেক্ষে। স্পন্সর চূড়ান্ত না হলেও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অবশ্য হোমওয়ার্কগুলো করে রাখছেন। স্পন্সর হিসেবে বসুন্ধরা গ্রুপের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে সোহাগ বলেন, ‘খুব করে আশা করি, আগামী দুই দিনের মধ্যে স্পন্সরশিপের বিষয়টি চূড়ান্ত করতে পারব।’

বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ২ এপ্রিল থেকে সুপার কাপ শুরুর পরিকল্পনা আছে ফেডারেশনের। যা শেষ হবে ১৩ তারিখে। আসরটি হবে ছয় দল নিয়ে। তিনটি করে দল দুই গ্রুপে খেলবে, প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনাল খেলবে এবং এরপর ফাইনাল। তবে তার আগে বাছাইপর্ব হবে জানিয়ে সোহাগ বলেছেন, ‘আগামী ১৪ ও ১৮ ফেব্রুয়ারি হবে বাছাইপর্ব। গত বছরের লিগ টেবিলের সেরা চারটি দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকি ৭টি দলের মধ্যে বাছাই পর্ব হবে, সেখান থেকে ২টি দল পাবে মূল পর্বের টিকেট।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit