শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নিশারুল আরিফ বলেছেন, মহানবীর আদর্শ বাস্তবায়নে আল-কোরআনের নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। সামাজিক অস্থিরতা দূরীকরণে আল্লাহ ও তাঁর প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) নির্দেশিত পথে আমাদের চলা উচিৎ।

তিনি সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (সা:) এর জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, আল কোরআনের এই বাণীকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী। বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী উদযাপন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা আলাউদ্দিন চৌধুরী।

মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সিরাজুল ইসলাম। পরে প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit