শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মৌলভীবাজার জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানা’র জাহাঙ্গীর হোসেন সরদার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার। কর্মদক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত জানুয়ারী ২০২৩ খ্রিঃ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত শ্রীমঙ্গল থানা’র ওসি মো.জাহাঙ্গীর হেসেন সরদার।

গতকাল (৬ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশের সুপার কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মো. জাহাঙ্গীর হোসেন সরদারের হাতে এক সম্মাননা স্মারক প্রদান করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) সুদর্শন কুমার রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুক।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে গত জানুয়ারি ২০২৩ মাসে মৌলভীবাজার জেলার ৭টি থানার মধ্যে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা এলাকায় সর্বোচ্চ মাদক উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন কার্যক্রমের ওপর বিচার বিশ্লেষণ করে সফল হওয়ায় শ্রীমঙ্গল থানার ওসি’কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit