শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আগুন থেকে বাঁচতে চেয়েছিলেন, মৃত্যু তাকে ছাড়ল না

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : দেশের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে (ডিএমসি-২) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় জসিম উদ্দিন (৬১) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। 

রোববার বিকালের দিকে হাসপাতালের নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিটে প্রবেশপথের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বিছানায় ভর্তি ছিলেন। 

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার বলেন, শনিবার (৪ জানুয়ারি) রাতে নিউমোনিয়াজনিত রোগে তার বাবাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় বাবাকে সিঁড়ি দিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন তার বোন জামাই রাকিব। এ সময় বাবা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র আরও জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীরা আতঙ্কে বিভিন্ন তলার ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন। এ সময় অনেকে রোগী অসুস্থ হয়ে পড়েন। আতঙ্কিত রোগীরা হলেন- মোছা. শিউলি বেগম (৭০), মো. আফছান আক্তার (৪০), মোছা. জাহানারা বেগম (৭৫), আবদুল মজিদ (৮০)।

ঢামেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, আমরা ৩টা ৪ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ওই সময় হাসপাতালের কর্মচারীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। আমরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, হাসপাতালের ১০ তলা ভবনে অগ্নিনির্বাপকের যে ব্যবস্থা ছিল আমরা দেখেছি সেটা কোনো কাজ করছিল না। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বিকাল ৩টা ৫ মিনিটের দিকে হাসপাতালের ১০ তলাবিশিষ্ট নতুন ভবনের চারতলার প্রবেশ মুখে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চারতলার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) আউটলেটে এ ঘটনা ঘটে। এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত না অন্য কারণে হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। তবে ঘটনার সঙ্গে সঙ্গে আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লোকজনও ডাকা হয়। কিন্তু দাহ্য পদার্থ ও প্লাস্টিকের বস্তু থাকায় ধোঁয়ার সৃষ্টি হয়। এতে রোগীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। অনেকে তাড়াহুড়ো করতে নিচে নামতে থাকেন। এ সময় জসিম উদ্দীন নামের নিউমোনিয়া আক্রান্ত একজন রোগীর অক্সিজেন চলছিল। তিনিও নামতে গিয়ে বেশি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনিজটিলতা ও কার্ডিয়াক সমস্যা ছিল। জটিলতা বেশি হওয়ায় মারা যান।

পরিচালক আরও বলেন, ডায়ালাইসিস ইউনিটে প্রবেশপথের মুখেই দুর্ঘটনা ঘটায় ওই ইউনিটের কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ইউনিটটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়াররা পরীক্ষা-নিরীক্ষা করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিগগিরই চালু করা হবে। এখন পরিবেশ স্বাভাবিক আছে।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit