শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

রুট পারমিট না থাকায় ৩ বাস ডাম্পিংয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক), বিআরটিএ ও ডিএমপি। অভিযানে রুট পারমিটবিহীন ৩টি বাস জব্দ এবং সেগুলোকে দক্ষিণ সিটির মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে ডাম্পিং করা হয়েছে।  

রোববার (৫ ফেব্রুয়ারি) রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ সংলগ্ন এলাকায়, শাহবাগ ও মাতুয়াইলের পুনম সিনেমা হলের বিপরীতে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ এর আদালত-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই যৌথ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে সময় ট্রান্সপোর্ট লি. এর ঢাকা মে. ব. ১৩-০৩০৯, রাফসান পরিবহনের ঢাকা মে. জ ১৪-০১০৮ এবং অনাবিল পরিবহনের ঢাকা মে. ব. ১৫-৮৭৬৯ গাড়িসমূহ জব্দ করে দক্ষিণ সিটির কেন্দ্রীয় মাতুয়াইল ভাগাড়ে ডাম্পিং এর জন্য পাঠানো হয়। এছাড়াও রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন, সিট সংখ্যা বেশি থাকায় অভিযানে বসুমতি, শিকড়, শুভযাত্রা, ট্রান্স সিলভা, আল বারাকা, দিশারী, মেঘলা, বাহন, শৌমিতা ও সাভার পরিবহনের ১০টি বাসের বিরুদ্ধে ১০ মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে আজ সবুজবাগ থানার আওতাধীন ৫নং ওয়ার্ডের বৌদ্ধ মন্দির এলাকায় ব্যাটারী চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যাটারিচালিত ৯টি অবৈধ রিক্সা আটক করা হয়। পরে সেসব রিক্সাও মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়।

তাছাড়া দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান আজ ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধানমন্ডি সোসাইটি কর্তৃক ফুটপাত ও মূলরাস্তায় ব্যারিকেড দেওয়া এবং রাত ১২টার পর বিভিন্ন রাস্তা বন্ধ করে দিতে ব্যবহার হওয়া সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পরে ঢাদসিক সম্পত্তি কর্মকর্তা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নিউ মার্কেট (মেইন), নিউ সুপার মার্কেট, বনলতা মার্কেট, নিউ সুপার মার্কেট (উত্তর) ও চন্দ্রিমা মার্কেটে মাইকিং করে ফুটপাত ও প্যাসেজে কোন প্রকার দোকান না বসানোর জন্য মাইকিং করে সতর্ক করেন।

যৌথ অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, ‘রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজকের যৌথ অভিযানে ৩টি বাস জব্দ ও ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ এর ব্যত্যয় হওয়ায় ১০টি বাসের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের ও ৩৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।’

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit