শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নিউ হ্যাম্পশায়ারে তাপমাত্রা মাইনাস ৭৯ ডিগ্রি, বোস্টনে জরুরি অবস্থা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবারও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় শীতকালীন ঝড়। এতে ওই অঞ্চলে প্রতিনিয়ত কমছে তাপমাত্রা। দেশটির আবহাওয়া দফতর জানায়, কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউ হ্যাম্পশায়ারে। এদিন অঙ্গরাজ্যটির অনেক জায়গায় তাপমাত্রা মাইনাস ৭৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। 

প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সঙ্গে ভারি পোশাক পরারও অনুরোধ জানানো হয়েছে। তাপমাত্রা দ্রুত নামতে থাকায় ত্বকে ‘ফ্রস্টবাইট’ হতে পারে বলেও সতর্ক করা হয়। 

পূর্বাভাসে, নিউ হ্যাম্পশায়ার বাদেও নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেশিরভাগ ও নিউ ইংল্যান্ডের ছয়টি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ওই অঞ্চলের দেড় কোটি মানুষকে সাবধানতা অবলম্বন করতে বলেছে মার্কিন আবহাওয়া দফতর। এক বিবৃতিতে, রোববার ওই অঞ্চলের ওপর দিয়ে প্রচণ্ড বেগে তুষারঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়।  

এদিকে তীব্র ঠান্ডার কারণে বোস্টনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। শহরটির বাসিন্দাদের সুস্থতার জন্য বেশকিছু পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় মেয়র। একই সঙ্গে, তাদের সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit