বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ডোমারে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আন্ধরু মোড় থেকে পুঠির মোড় পর্যন্ত রাস্তা ভেঙ্গে ফেলে রাখায় ভোগান্তির শিকার হাজারো মানুষ। দ্রুত রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে এলাকাবাসী।শনিবার (৪ ফ্রেব্রুয়ারি) বিকালে আন্ধরুমোড় এলাকার শাওন হিমাগারের সামনে সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় উক্ত সড়কে যানচলাচল বন্ধ থাকে। পল্লী চিকিৎসক ডাঃ ইয়াছিন আলী’র সভাপতিত্বে মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় সমাজ সেবক আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, মাওঃ কামরুল ইসলাম আরেফী, জিকরুল ইসলাম, মোশারফ হোসেন, মজনু রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন আন্ধরু মোড় থেকে শুরু করে পুঠির মোড় পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা মেরামত করার জন্য ভেঙ্গে ফেলে। শুধু মাত্র খোয় বিছিয়ে রেখে বিগত ১ বছর কোন প্রকার কাজ না করায় ধুলা ময়লায় চরম ভোগান্তিতে পড়েছে পথচারী সহ এলাকাবাসী। যার কারনে ধুলা বালিতে নষ্ট হচ্ছে মানুষের ঘরবাড়ি। যানচলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। অপর দিকে বিভিন্ন বয়সের মানুষ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঠিকাদারী প্রতিষ্ঠান সহ কর্তৃপক্ষকে অবগত করলেও কোন প্রকার ফল না পাওয়ায় এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেন। ৭২ ঘন্টার মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না করলে রাস্তা বন্ধসহ নানা কর্মসূচির নেয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit