বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় হয়ে পড়েছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হিরো আলম হিরো হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় পড়েছে। তারা হিরো আলমের কাছেও মাত্র ৮০০ ভোটে জিতেছে। তাও চুরির অভিযোগ এনেছেন হিরো আলম।’

রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে ১০টি বিভাগীয় শহরে সমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, এ সরকার ফ্যাসিস্ট সরকার। জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় বসে আছে। এ আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। আমরা অধিকার আদায়ের লড়াই করছি। ভোটের অধিকার, বাঁচার অধিকার, বাক-স্বাধীনতার অধিকার। আপনারা সবাই এ সরকারের বিরুদ্ধে লড় যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit