শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

নওগাঁর রাণীনগরে রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা গ্রামের জিরো পয়েন্ট থেকে দেউলা অভিমুখি পাকা রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে। গত কয়েক দিন থেকেই অনিয়ম করেই চলছে রাস্তা সংস্কারের কাজ। স্থানীয়দের অভিযোগ- উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের সাথে যোগসাজসে ঠিকাদার নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কারপেটিংয়ের কাজ করছে। জানা যায়, উপজেলার বড়গাছা বাজার থেকে দেউলা পর্যন্ত পাকা রাস্তার মাঝে মাঝে কারপেটিং উঠে গিয়ে রাস্তারটির বেহলা দশায় পরিণত হয়। এতে দুর্ভোগে পরেন স্থানীয় লোকজনসহ রাস্তায় চলাচলকারী মানুষ। জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করতে বড়গাছা গ্রামের জিরো পয়েন্ট থেকে দেউলা অভিমুখি দুই কিলো ২০০ মিটার পাকা রাস্তা সংস্কার করার জন্য এলজিইডি থেকে টেন্ডার দেওয়া হয়।

এতে কাজের ব্যয় ধরা হয় ৭০ লাখ টাকার বেশি। ওই টেন্ডারে মেসার্স দিপু এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পান। এরপর রাস্তার পুরাতন কারপেটিং তুলে বেশ কিছুদিন থেকে রাস্তার সংস্কার কাজ শুরু করেন ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি। সরেজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার রাস্তার কারপেটিং করার কাজ চলছে। উপজেলা এলজিইডি অফিসের একজন এসও কাজটি তদারকির দায়িত্বে রয়েছেন। আর তার চোখের সামনেই ঠিকাদার রেন্টু তার কাজের শ্রমিক দিয়ে নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কারপেটিং করছে। স্থানীয় ইকবাল হোসেন, এমদাদুলসহ আরো কয়েকজন জানান, শুরু থেকেই কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। রাস্তার পুরাতন কারপেটিং তুলে ওর উপরেই রাস্তায় রোলার করেছে। আবার নি¤œমানের পাথর, ডাষ্ট এবং কম পরিমন বিটুমিন দিয়ে পিজ তৈরি করে রাস্তায় দিয়ে কারপেটিংয়ের কাজ চালানো হচ্ছে। এভাবে অনিয়ম করে কাজ চলতে থাকলে রাস্তা বেশি দিন টিকসই হবে না।

সঠিকভাবে রাস্তার কাজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার আব্দুর রহমান খান রেন্টু বলেন, রাস্তা সংস্কার কাজে কোন অনিয়ম হয়নি। নিয়ম অনুযায়ী করা হচ্ছে। রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমালই হোসেন বলেন, কাজ দেখভালের জন্য অফিসের লোক সব সময় আছে। আমি নিজেও ওই রাস্তায় গিয়েছি। নিময় অনুযায়ী কাজ করা হচ্ছে। এ ব্যাপারে নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে রাস্তার কাজে অনিয়মের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit