শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আইএমএফ ঋণ: প্রথম কিস্তি হাতে পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি বাংলাদেশে পৌঁছেছে। প্রথম কিস্তি হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়েছে ৪৭ কোটি ৬১ লাখ ডলার। ঋণের অর্থ রিজার্ভের সাথে যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি এসেছে। বাংলাদেশ ব্যাংকের ওপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডলার সংকটের কারণে এই মুহূর্তে আইএমএফ’র ঋণ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল। গত সোমবার আইএমএফ পরিচালনা বোর্ড ঋণ অনুমোদন করে। এই মাসের ১০ তারিখের মধ্যেই এই ঋণ আসার কথা ছিলো, যা আজ জমা হয়েছে। এর আগে, ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন আইএমএফের উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ। তার ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ঋণের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পরে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাবটি অনুমোদনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদে উঠে। ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফ’র নির্বাহী বোর্ড সভায় ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন পায়। ওই দিনই জানানো হয়, ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তাব অনুমোদের পরই আনুষ্ঠানিকভাবে ঋণের বিষয়ে আইএমএফ এ তথ্য জানিয়ে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit