শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সিলেটে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই জমজমাট ইসলামি বইমেলা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সিলেটে শুরু হয়েছে চতুর্থ ইসলামি বইমেলা। দুপুর থেকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠতে শুরু করে বইমেলাটি। তিনব্যাপী এই বইমেলা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। কালান্তর প্রকাশনী ও বাংলাদেশ ইসলামি প্রকাশক ফোরাম আয়োজন করেছে মেলাটির।

বুধবার সরেজমিনে বাদ মাগরিব গিয়ে দেখা যায়, পাঠকরা হুমড়ি খেয়ে পড়ছেন। পছন্দের লেখক আর প্রকাশনীর বই হাতে নিয়ে নাড়ছেন। নতুন বইয়ের ঘ্রাণ পাগল করে তুলছে বইপোঁকাদের। খোঁজ নিয়ে ড. আলী মুহাম্মদ সাল্লাবির ‘সিরাতুন নবি, ‘সেলজুক সাম্রাজ্যের ইতিহাদ’, খতিব তাজুল ইসলামের শিক্ষা-সংস্কৃতি, সমাজ ও রাজনৈতিক বিষয়ক সারাংশ, রশিদ জামিল এর শিক্ষামূল বই, উপন্যাস, আবদূর রশিফ তারাপাশির অনুবাদ গ্রন্থসহ দেশ-বিদেশের নামকরা লেখক, অনুবাদকদের ইসলামি বইয়ের সমাহার রয়েছে।

কালান্তর প্রকাশনীর সিইও ও আয়োজক কমিটির অন্যতম দায়িত্বশীল আবুল কালাম আযাদ বলেন, তরুণ, যুবক ছেলেমেয়েদের ইসলামি শিক্ষার আলোতে জীবন বদলাবার পাথের উপহার দিতে আমাদের এই ইসলামি বইমেলার আয়োজন। আমরা আশাবাদী ব্যক্তিজীবন থেকে শুরু করে এত একটি প্রভাব পড়বে। দেশ-জাতি ও সুনাগরিক গঠনে এরকম বইমেলার বিকল্প নেই।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit