মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

খাদিমুল কুরআন পরিষদের তাফসীর মাহফিলে বক্তাগণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দিমুল কুরআন পরিষদের ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে বক্তাগণ বলেন, এ মহান পৃথিবীর স্রষ্টা আল্লাহ একটি লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই মানব সৃষ্টি করেছেন আর তা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। আর ইবাদত কেবল নামাজ রোজা হজ্জ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়।ইসলাম জীবনের সর্বক্ষেত্রে সর্বযুগে আধুনিক, ইসলামকে যারা সেকেলের ধর্ম মনে করে তারা কেবল বুদ্ধি প্রতিবন্ধী নয় তারা মুসলিম সমাজ ও এদেশের জন্য বিষধর সাপের ন্যায়।

শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি’র উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচিত তাফসিরুল কুরআন মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফসসিরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী সমাজ সংশোধনের রূপরেখা বিষয়ে, মাওলানা মুফতি উবায়দূল্লাহ হামজা দ্বীনি শিক্ষার গুরুত্ব বিষয়ে, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী মানব সৃষ্টির মূল উদ্দেশ্য বিষয়ে, মাওলানা আসজাদ আহমদ- দ্বীনি দাওয়াতের গুরুত্ব ও কলা-কৌশল বিষয়ে, মাওলানা আখতরুল ইসলাম সমাজ উন্নয়নে নারী পুরুষের ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

তাফসিরুল কুরআন মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। বক্তাগণ আরো বলেন, আখেরী নবী হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত নবী। আল্লাহপাক ছাড়া পৃথিবীর সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরেই মুমিন জান্নাতের অধিকারী হয়ে থকেন। তাই সত্যিকারের মুমিন হতে হলে আল্লাহর হুকুমের সাথে নবীজীর তরিকা মতো চলার জন্য আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit