বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

হিরো আলমের অভিযোগ ভিত্তিহীন, বললেন ইসি রাশেদা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হিরো আলম নির্দিষ্ট করে কয়েকটি কেন্দ্রের কথা উল্লেখ করেছেন জানিয়ে প্রশ্ন করলে রাশেদা সুলতানা বলেন, ‘এর কোনো ভিত্তি নেই। পত্রিকায় বিষয়টি আসার পরেই সকাল থেকে এটা আমলে নিয়ে আমরা রেকি করেছি। এর জন্য বগুড়া জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানা নির্বাহী অফিসারের (টিএনও) সঙ্গে স্যার (প্রধান নির্বাচন কমিশনার) নিজে কথা বলেছেন। তারা আমাদের নিশ্চিত করেছেন, এ ধরনের কোনো বিষয় তাদের কাছে নেই। তাদের রেজাল্ট একদম হান্ড্রেড পারসেন্ট ওকে।’

বিষয়টি নিয়ে কমিশন আর কোনো তদন্তে যাবে কি না সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, ‘না আমরা স্যাটিসফায়েড। আমাদের কাছে যে রেজাল্ট শিটগুলো এসেছে, সেগুলো আমরা নিজেরাও ক্যালকুলেট করে দেখলাম আসলে কোথাও কোনো ব্যত্যয় নেই।’

ইসি রাশেদা সুলতানা আরও বলেন, ‘একজন প্রার্থী যখন হেরে যায় তখন কিন্তু নানা ধরনের প্রশ্নবিদ্ধ করার প্রবণতা আমাদের দেশে আছে। এটা শুধু হিরো আলম সাহেব না, আমরা যতগুলো নির্বাচন করলাম, সব জায়গায় এ ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করেছি।’

কিছু কেন্দ্রে হিরো আলমের এজেন্টদের ফলাফল দেওয়া হয়নি এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, তিনি নন্দীগ্রামে খুব একটা এজেন্ট দেননি। জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে। অন্যান্য প্রার্থীর এজেন্ট নেই, রেজাল্ট দেওয়া হয়নি এ ধরনের কোনো অভিযোগ নেই। যেহেতু উনি হেরে গেছেন উনি কিন্তু এই অভিযোগগুলো করছেন।’

উল্লেখ্য, জিততে না পারলেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে চমক দেখিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার উপনির্বাচনে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৫৯১ ভোটে পরাজিত হয়েছেন তিনি।

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ১১২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে জয়ী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট। আর একতারা প্রতীক নিয়ে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৮৪৬ ভোট।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit