আন্তর্জাতিক ডেস্ক : কোরআন পোড়ানোয় সমর্থন দিলে সুডেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে বাধা দেবে তুরস্ক। এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, যতদিন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানো হবে, ততদিন ন্যাটো যোগদানে আমরা সুইডেনকে সমর্থন দেব না। তবে ফিনল্যান্ডের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।
সম্প্রতি রাসমুস পালুদান নামে এক উগ্রবাদী সুইডিশ স্টকহোমে অবস্থিত তুরস্ক দূতাবাসের সামনে এবং ডেনমার্কের একটি মসজিদের সামনে কোরআন পোড়ায়। পালুদান আরও জানায়, ন্যাটোতে সুইডেনকে যতদিন যোগদান করতে দেওয়া হবে না, ততদিন প্রতি সপ্তাহে কুরআন পোড়াবেন তিনি। ওই ব্যক্তির কোরআন পোড়ানোকে মৌন সমর্থনও দিচ্ছে সুইস সরকার। এ ঘটনায় সুইডেনের ওপর ভীষণ ক্ষুব্ধ এরদোগান। এর পরই তিনি ঘোষণা দেন, সুইডেনকে ন্যাটোর সদস্যপদ লাভের অনুমোদন দেবেন না তিনি।
এদিকে কুরআন অবমাননার ঘটনার আগ থেকেই সুইডেনের সঙ্গে তুরস্কের বিবাদ ছিল। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা চালায় সেনাবাহিনী ও একটি দুষ্কৃতকারী চক্র। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ওই চক্রের অনেকে সুইডেনে পালিয়ে যান। তুরস্ক সুইডেনের কাছে ওই দুষ্কৃতদের দীর্ঘদিন ধরে ফেরত চেয়ে আসছে। এ ছাড়া কিছু কুর্দি সন্ত্রাসীও সুইডেনে বসবাস করেন। তাদেরও যেন ফেরত পাঠানো হয়, এ দাবি করে আসছে আঙ্কারা।
কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৮