বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

গোপন নথি ইস্যু, ফের বাইডেনের বাড়িতে সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি গোপন নথি পাওয়া যেতে পারে— এমন সন্দেহে আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। মার্কিন বিচার বিভাগের নির্দেশে বুধবার এই তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া যায় ওই সময়।

এরপর প্রশ্নের মুখে পড়ে প্রশ্নের মুখে পড়েন জো বাইডেন। শুরু হয় তদন্ত, বাইডেনের অন্য বাড়িগুলোতেও শুরু হয় তল্লাশি অভিযান। তবে অভিযানের পরে আপাতত কিছুটা স্বস্তিই হয়তো পেলেন বাইডেন। তার ডেলাওয়ারের রেহরোথ এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি।

বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার বুধবার একটি বিবৃতিতে তল্লাশির কথা জানান। তবে তল্লাশির ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। বব বাউয়ার বিবৃতিতে জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা। বাইডেনের বাড়ি থেকে এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সূত্র: সিএনএন, এনবিসি, বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit