বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

সুপারগ্লু আঠা দিয়ে সাবমেরিন মেরামত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এ নিয়ে ব্রিটেনে রীতিমতো তোলপাড় শুরু চলছে। বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে ব্রিটিশ নৌবাহিনী রয়্যাল নেভি। সম্প্রতি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন এইচএমএস ভ্যানগার্ড-এর রিঅ্যাক্টর চ্যাম্বারের ‘কুলিং পাইপ’-এর একটি নাট খুলে পড়ে যায়। যা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার সময় নজরে আসে। এ সময় সুপারগ্লু আঠা দিয়ে নাট মেরামত করার বিষয়টিও জানা যায়। বিষয়টি নিয়ে প্রথম খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, অতিরিক্ত কষার কারণে কিছু নাটের মাথা ঢিলা হয়ে খুলে আসছিল। কিন্তু নাটের মাথাগুলো বদলানোর পরিবর্তে সেগুলো সুপারগ্লু আঠা দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়। আর এ কাজটি করেছে সাবমেরিনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাবচকের কর্মীরা।

সমস্যাটি ধরা পড়ার পর ব্যাবচকের প্রকৌশলীরা এটাকে একটি ‘পদ্ধতিগত ত্রুটি’ হিসেবে রিপোর্ট করে। তবে তা সুপারগ্লু আঠা দিয়ে মেরামতের বাজে উপায়ের কথা এড়িয়ে যান তারা। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর বিতর্ক শুরু হয়। এরপরই জরুরি তদন্তের নির্দেশ দেয়া হয়।

ব্রিটিশ নৌবাহিনী রয়্যাল নেভির একটি সূত্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, ‘এটা খুব বাজে একটা ব্যাপার। আপনি পরমাণুর সঙ্গে মশকরা করতে পারেন না। কাজের ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট বজায় রাখতেই হবে। পরমাণু সম্পর্কিত কাজে কখনই আপস করা যায় না।’ 

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit