শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

পিএসএল বাদ দিয়ে বাংলাদেশে আসছেন মঈন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : পিএসএলের এবারের মৌসুমে খেলার জন্য ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মঈন। দ্য মিরর বলছে, জাতীয় দলে ডিউটি থাকায় চুক্তি বাতিল করছেন তিনি। জাতীয় দলকে গুরুত্ব দেয়ার অন্যতম কারণ আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। তাই পিএসএল বাদ দিয়ে বাংলাদেশের ওয়ানডে সিরিজকেই বেছে নিচ্ছেন তিনি।

জাতীয় দলের সঙ্গে মঈন মোটামুটি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর অস্ট্রেলিয়ায় খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর টি-টেনেও অংশ নিয়েছিলেন তিনি। আর এখন আইএলটি-টোয়েন্টি লিগে ব্যস্ত তিনি। পিএসএলে যোগ দিলে বিশ্রামের জন্য সময় পাবেন না। তাই বাংলাদেশ সিরিজ বেছে নিয়ে কিছুটা সময়ও বের করতে চান তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংল্যান্ড। ১ মার্চ থেকে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। তিনটি ম্যাচ শেষ হবে ৬ মার্চ, এরপর টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ প্রথম ম্যাচ, ১২ মার্চ দ্বিতীয় ও ১৪ মার্চ তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit